বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৫৪

একজনের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার সাড়ে ৮ ঘণ্টা পর নওগাঁর মান্দায় মনসুর রহমান (৪০) নামে এক চানাচুর বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে গোয়ালমান্দা গ্রামে ধানক্ষেতের পাশে ইউক্যালিপটাস বাগান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মনসুর রহমান উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের বদের আলী কবিরাজের ছেলে। তিনি বাড়িতে চানাচুর তৈরি করে উপজেলার বিভিন্ন দোকানে দোকানে ফেরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নূর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।