শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৯

বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের বড় শক্তি এবং এ আস্থা ধরে রাখতে হলে প্রতিটি পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক রিস্ক কনফারেন্সে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
৭ মার্চ ২০২৬, ঢাকা ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হওয়া এই কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো. আলাউদ্দিন হোসেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দীন জসিম ও রিস্ক ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান কে এস ওমর ফারুক, এফসিএ।
স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) ডাইরেক্টর জেনারেল এ এস এম রেজাউল করিম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢাকা শহরের জোন ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোন ও শাখাপ্রধান ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।