রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৭

টিকিট কালোবাজারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে ঢাকা রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন রুটের মোট ৩০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ডিউটিরত রেলওয়ে পুলিশ টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত টিকিট কালোবাজারি মনসুর আহমেদ কাজল (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জয়নাল আবেদিন জানান, গ্রেফতার মনসুর আহমেদ কাজল দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করতেন ও পরে সেই টিকিট আগ্রহী যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এমনটাই জানিয়েছেন।