রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৪

টেকনাফ সীমান্তে বিজিবি’র নজরদারি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটের কারনে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হওয়ায় টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. হানিফুর রহমান জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশের বিদ্যমান জ্বালানি তেলের মজুদ সংরক্ষণ ও সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যানবাহনের ধরন অনুযায়ী পাম্প থেকে জ্বালানি গ্রহণের পরিমাণ সম্পর্কেও সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি তেল অবৈধভাবে পাচারের চেষ্টা করতে পারে এমন আশঙ্কা রয়েছে।
এ কারণে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছেন।