শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪

খাল থেকে মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাল থেকে ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অজ্ঞাত পুরুষের (৩৮) লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ সোমবার (৯ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি বৃষ্টিধারা খালের পানিতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন পূর্বে হয়তো দুর্বৃত্তরা গুম করার উদ্দেশ্যে লাশটি কচুরিপানার নিচে রেখে যায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণে লাশের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।