রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৩

মরদেহ উদ্ধার এক অজ্ঞাত যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভুট্টাক্ষেত থেকে সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
গতকাল শুক্রবার উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে চেক লুঙ্গি ও চেক টি-শার্ট রয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহ এনায়েতপুর রহমান জানান, ভুট্টাক্ষেতের ভেতরে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।