ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবার কাছে বড় ভাইয়ের বিরুদ্ধে নালিশ দিতে চাওয়াই কাল হলো কিশোর আ. রাহিমের। এর জেরে আপন ছোট ভাইকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেন বড় ভাই, আর এ ঘটনা ঢাকার গাজীপুরে। পুলিশ ঘটনার তদন্তে নেমে রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অভিযুক্ত বড় ভাই আল আমিন (২৩) ও তার বন্ধু আশিক আহমেদকে (২০) গ্রেপ্তার করেছেন।
বুধবার নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার (এসপি) জনাব, মো. শরিফ উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. আবু খায়ের, মো. মোজাম্মেল হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. মহাবুবুর রহমান ও লিপি রাণী সিনহা এবং জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।