মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৪

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় রহিম বাদশা (২৫) নামে টাঙ্গাইলের ঘাটাইলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার সাগরদীঘি-গারোবাজার আঞ্চলিক সড়কের মুরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আতোয়ার রহমান জানান, ট্রাকটিকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।