শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৮

ছিনতাইকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি তাঁরা রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোক্তার হোসেন নামের এক বৃদ্ধকে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাই করেছিল।
গ্রেপ্তারকৃত চক্রের সদস্যরা হলেন মানিক সরদার, দেলোয়ার হোসেন ও ইলিয়াস কাঞ্চন। তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১৮টি অটোরিকশা জব্দ করা হয়।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার জনাব, এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।