ডেইলি ক্রাইম বার্তা : হালিম মাতুব্বর এর মেয়ে বিনা (১৭) ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান আর এই ঘটনা ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসভার মিরাকান্দা গ্রামের। ৯ নভেম্বর সকাল ৯ টার দিকে বিনার মা শিউলি বেগম(৪৫) কেনাকাটা করতে নগরকান্দা বাজারে যায় এবং বাজারের কাজ শেরে দুপুরে বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার মেয়ের লাশ ঘরের আড়ার সাথে ঝুলছে। বিনার মা শিউলি বেগম ও বাবা হালিম মাতুব্বর (৭০) ঢাকা কামরাঙ্গীর চর থাকেন। বিনার বাবা ও মা প্রায় এক সপ্তাহ হয় বাড়িতে আসেন। ঘটনার সময় বিনার ছোট বোন নিলা (১৩) স্কুলে ছিলেন বলে জানান। হালিম মাতুব্বর বলেন গত রাতে বিনা একটি ভালো মোবাইল এর কথা বলেন, আমি ছোট মোবাইল দিয়েছিলাম তা ভালোভাবে দেখতে পারেনি বলে একটু রাগ হয়, আজকে আমি ও আমার স্ত্রী বাজারে গেছিলাম এসে দেখি বিনা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনে পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। পুলিশ জানান রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”