শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৮

তরুণীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের ৯ মাস পর মানসুরা আক্তার অমি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এদিন সকাল সাড়ে ৮টায় ওই ফ্ল্যাট থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মানসুরা আক্তার অমি কুমিল্লা জেলার বুড়িচং থানার হোসেনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে এবং স্বামী হাসিবুল হাসান হৃদয় (১৯) মাদারীপুর জেলার শিবচর থানার মোজাফফরপুর গ্রামের হযরত আলীর ছেলে। হযরত আলী সপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকায় রাজ্জাকের ভাড়াটিয়াবাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।