রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৪

দুইজন মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খুচরা বেচাকেনার সময় গাজীপুর টঙ্গী এলাকায় দুই মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানা। এ সময় তাদের কাছ থেকে ১০২০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী রোডের পালপ্রিন্স গার্মেন্টস-এর সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) জনাব, তানভীর আহমেদ।
তিনি বলেন, গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৩১) ও আসমী নাহিদ হাসানকে (২৩) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতে পাঠানো হয়। এ মামলায় অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান।