মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২১

আগুনে দগ্ধ হয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক :অগ্নিদগ্ধ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রী মৌমিতা সাহা মারা গেছেন এবং তিনি দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ২৪ অক্টোবর রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন মৌমিতা সাহা। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক পবিত্র প্রসাদ মণ্ডল বলেন, গতকাল রাতে মৌমিতার মৃত্যু হয়। মৃত্যুর পর তার লাশ খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।