ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম শেখ (৩২) নামের রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (০২ নভেম্বর) সকাল ৯টার দিকে বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কে উপজেলার চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তিনি বহরপুর মধ্যপাড়া গ্রামের জিন্দার আলী শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।