রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৬

ফুল হাতা শার্ট পরার নির্দেশ পুলিশ সদস্যদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শীতকালীন ইউনিফর্ম (ফুল হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের। মঙ্গলবার (১ নভেম্বর) থেকে পুলিশের সব সদস্যদের জন্য এ আদেশ কার্যকর করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) জনাব, মো. আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করেন এসময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন সেক্ষেত্রে তারা পুলিশ সদর দপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এসময় বাড়াতে পারবেন।