মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫

ট্রাকচাপায় দুই বাইক আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজশাহীর পবায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ফরিদ হোসেন।
ওসি জানান, নওগাঁর উদ্দেশে দুজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একটি গতিরোধকের সামনে গতি না কমানোয় মোটরসাইকেল থেকে দুজনই রাস্তায় পড়ে যান। পরমুহূর্তেই বালুভর্তি একটি ড্রাম ট্রাক তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে তাদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।