ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিলেটের জকিগঞ্জে দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।
নিহতরা হলেন জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।