শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৯

উপ-নির্বাচন উপলক্ষে আসন্ন ফরিদপুর-২ আসনের চরযশোরদী ইউনিয়নে জনসভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপ-নির্বাচন উপলক্ষে আসন্ন ৫ নভেম্বরে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৭ অক্টোবর বিকেলে দহিসারা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জনাব, শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার,
উপজেলা ভাইস-চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাংগঠিন সম্পাদক সাইদুর রহমান সুইট, চরযোশরদী ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি নান্নু মোল্যা সহ চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”