রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

কলেজ ছাত্রীর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রেমিকের উপর অভিমান করে ফরিদপুরের বোয়ালমারীতে শনিবার এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিয়ের প্রলোভনে এক প্রবাসীর সাথে সম্পর্কে জড়ানোর পর ওই প্রবাসী বিয়ে করতে না চাওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের পরিবারের। নিহত কলেজ ছাত্রীর নাম মোসা. মরিয়ম পারভীন (১৯)। সে উপজেলার ময়না ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামের আবুল হাসেম মোল্যার মেয়ে। মরিয়ম পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিল। মরিয়ম এ বছর এইচএসসি পাস করেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ জনাব, মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।