রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হবিগঞ্জের সুলতানশী গ্রামে শিমলা ও রোজিনা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিমলা ওই গ্রামের আব্দুল লতিফ এবং রোজিনা সিদ্দিক আলীর মেয়ে। তারা মামাতো-ফুফাতো বোন। শিমলা সুলতানশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং রোজিনা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।