রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

ছিনতাইকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আটজন ছিনতাইকারীকে ঢাকার কেরানীগঞ্জে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহেল, রনি, মো. জিয়াউর রহমান, সোহেল, মো. ইমন সরদার, শাওন, মো. আবদুল্লাহ ও রতন।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ এর মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন এএসপি জনাব, এনায়েত কবির।
তিনি বলেন, মঙ্গলবার দিনগত ভোর রাতে কেরানীগঞ্জ মডেল থানা জনি টাওয়ার ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ছোরা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।