ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাঁজা গাছ ও ইয়াবাসহ বরিশালে নগরীর ভাটিখানা এলাকা থেকে এক কিশোর ও যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
বুধবার (১৯অক্টোবর) নিউ ভাটিখানা এলাকায় কাউনিয়া থানার পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা আরিফুর রহমান রিয়াদ (১৬) সদর রোডের বাসিন্দা মোঃ জামান আজিম তালুকদার (১৯)।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টার দিকে নিউ ভাটিখানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আরিফুর রহমান রিয়াদ ও জামান আজিম তালুকদারকে গাঁজা গাছ, ৭পিস ইয়াবাও এক পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ। তিনি বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”