রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৬

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হন।
বুধবার (১৯ অক্টোবর) রাত ৯টায় গৌরপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের কচুয়া উপজেলার কালোচোঁ নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজন সাহা (৩৮)। তিনি ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ ইব্রাহীম খলিল দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।