ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানার অফিসার ইনচার্জ ফরিদপুরের নগরকান্দায় জনাব, মোঃ হাবিল হোসেনের বদলী জনিত বিদায়ী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা অফিসার্স ক্লাব এর আয়োজনে ১৯ অক্টোবর বুধবার বেলা ২ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান সরদার,নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, নগরকান্দা থানার সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন, নগরকান্দা উপজেলার সকল দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”