ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ফেনীর সোনাগাজীতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামিকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ২০০৩ সালে ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে ১৩ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তদন্তে ওই মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের তথ্য-প্রমাণ মেলে। এরপর ওই মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন এবং এর পরে তিনি পলাতক ছিলেন আর এই পলাতক আসামিকে ১৮ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।