ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল পুলিশ লাইন্স ড্রিলসেডে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ১৫ অক্টোবর শনিবার দুপুর ১২ টায়।
আগামী ২৯ অক্টোবর ২০২২ খ্রিঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপনকে অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানসূচী, র্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সহ বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে মতবিনিময় করেন, এ সময় সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব, সঞ্জয় কুমার কুণ্ডু, পরিচালক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল জনাব, ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার
ডিবি জনাব, মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন জনাব, খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব, বি এম আশরাফ উল্যাহ তাহের, প্যানেল মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম এর নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ, ছাত্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ , চিকিৎসক বৃন্দ, সভাপতি বরিশাল আইনজীবী সমিতি, বিভিন্ন সমাজসেবী সংগঠন ও নানান শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”