ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত-মুখ ধুতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে নাসরিন আক্তার (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নাসরিন উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নাসরিন আক্তার দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছেন। এ কারণে তার পরিবার তাকে সবসময় বেশি খেয়ালে রাখতেন। শুক্রবার নাসরিন হঠাৎ করে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে একা হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে নাসরিনের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি জনাব, মো. শামীম হোসেন বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।