রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৬

ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশালে মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে (৬ ও ৭ নং বিটের) বিট ভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর দুপুর ১২ টায় বরিশালের কোতয়ালী মডেল থানাধীন
ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার।
বিট ভিত্তিক ওপেন হাউজ ডে’র শুরুতেই উপস্থিত ভুক্তভোগী ও সেবা প্রত্যাশী জনসাধারন নানান বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা ওপেন হাউজ ডে’র প্রধান অতিথি’র নিকট তুলে ধরেন এবং প্রধান অতিথি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা জনাব, মোঃ খলিলুর রহমান, অফিসার ইনচার্জ কোতােয়ালি মডেল থানা জনাব,
আজিমুল করিম, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবা প্রত্যাশী।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”