ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার পৌরসভার বাজারঘাটা এলাকার নাপিতাপুকুর এলাকায় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)।
এ সময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা এবং মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সাইফুল আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামি মহিউদ্দিনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।