ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ আর এই অভিযান চালানো হয়েছে রাজধানীর গুলশান এলাকায়। এ সময় স্পা সেন্টারগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ২৫ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ।
রবিবার দিবাগত রাতে অভিযান ও গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।