সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:২০

ফাঁসির আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শেখ ওহিদুর রহমান রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রনি শিকদারকে (২৬) পাঁচ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। পলাতক সময়ে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন পেশা, পিতার নাম, এমনকি নিজের নামও পাল্টে অন্য নামে টিকটক আইডি চালাতেন রনি। তিনি চট্টগ্রামের হালিশহর থানার আদ্দোপাড়া এলাকার আবদুর রউফ শিকদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জনাব, মো. নুরুল আবছার।