ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীর পরকীয়ার জেরে কুমিল্লার তিতাসে মোস্তাফা (৫০) নামে প্রবাসফেরত এক ব্যক্তির আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি পশ্চিমপাড়া গ্রামে। তিতাস থানা পুলিশ ময়না তদন্তের জন্য রাতে নিহতের লাশ থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সবার অজান্তে নিজের বাড়ির পাশে ঝোপের একটি আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোস্তফা।
খবর পেয়ে লাশ উদ্ধার করে তিতাস থানা পুলিশ। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে জানান তিতাস থানার এসআই ইমরুল হক এবং তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।