মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২০

এক যুবক ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২১ টি ইয়াবা বড়িসহ রাজশাহীর বাঘায় মাইনুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নারায়নপুর সড়কঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার পাকুড়িয়া গ্রামের মক্কেল আলীর ছেলে মাইনুল ইসলাম নিজ এলাকা থেকে ১২১ টি ইয়াবা বড়ি নিয়ে উপজেলা সদরে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাকে নারায়নপুর সড়কঘাট এলাকায় আটক করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি জনাব, সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে তার নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।