ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মাগুরা জেলার শালিখা উপজেলা শতখালী এআর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে একজন।
নিহত দুই যুবকের নাম জিসান শেখ (১৮) ও সাজিদ বিশ্বাস (২২)। নিহত জিসান মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের তুষার শেখের ছেলে। অপর নিহত সাজিদ একই উপজেলার সোনপুর গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে। আহত যুবকের নাম রাজু বিশ্বাস (২৪)।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।