সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:১৮

স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত এবং স্বামী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধারালো চাকু দিয়ে যৌতুক না দেওয়ার কারনে স্ত্রীকে কুপিয়ে নাক বিচ্ছিন্ন করে দিয়েছে পাষন্ড স্বামী এবং ক্ষতবিক্ষত করেছে মুখসহ দুই হাত ও শরীর। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া উপজেলার নয়াবিলা গ্রামে। আহত নারীর নাম মাহমুদা খাতুন রুপু। এ ঘটনায় স্বামী মামুন মিয়া (২৫) কে আটক করে পুলিশে দিয়েছে বাড়ির লোকজন।
গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে মাহমুদা খাতুন রুপুর মা হামিদা খাতুন বাদী হয়ে মামুনকে আসামী করে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব, মো. আবুল কালাম আজাদ বলেন, মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছে, স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মেয়েটিকে নেশাজাতীয় কিছু খাওয়ানোর পর চাকু দিয়ে এলোপাথারি আঘাত করেছে এবং তদন্ত শেষে বলা যাবে ঘটনার মূল কারন কি।