রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১২

বাল্য বিয়ে বন্ধ ফরিদপুর নগরকান্দায় এবং বরের কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৃত মোশাররফ শেখের ছেলে শামিম আহমেদ (২১) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিন কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদপুর নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস এম ইমাম রাজী টুলু আর এই ঘটনা ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলানপুটি গ্রামের। ২৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস এম ইমাম রাজী টুলু চরযশোরদী ইউনিয়নের পৈলানপুটি গ্রামের কনের পিতা ইউসুফ খাঁ’র বাড়িতে যায়, টের পেয়ে বর – কনের অভিভাবকরা বাড়ি থেকে পালিয়ে যায়। কনের বয়স কম থাকায় বর’কে আটক করে থানায় নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর কে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ হাবিল হোসেন বলেন সাজা অনুযায়ী বর কে জেলখানায় পাঠানোর প্রস্তুতি চলছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”