সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২১

ট্রাকচাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীর মোটরসাইকেলে চেপে স্কুলে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওশনারা খাতুন আদরী (৪২) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টায় উপজেলার জালোড়া গ্রামে লক্ষ্মীকোল-কয়েন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশনারা খাতুন আদরী ওই গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী। তিনি মশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হলেও বর্তমানে ডেপুটেশনে সাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
বড়াইগ্রাম থানার ওসি জনাব, আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হবে।