সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২০

একজন বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজ হওয়ার দুই দিন পর বগুড়ার শেরপুরে পুকুরে ভেসে উঠেছে এক বৃদ্ধের লাশ। বৃদ্ধের নাম জয়নাল আবেদীন দুলাল (৭০)। গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি (ফরাজিপাড়া) গ্রামের পুকর থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জয়নাল আবেদীন দুলাল ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত বৃদ্ধ ব্যক্তিটি মৃগী রোগী ছিলেন। সম্ভবত নামাজ পড়তে যাওয়ার সময় ওই পুকুরে পড়ে নিখোঁজ হন। সেখানেই পানিতে ডুবে মারা গেছেন তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।