মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৪০

একজন গৃহকর্মীর মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনের ছয় তলার ছাদ থেকে পড়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় রুবি বেগম (১৮) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ৬ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে।
রুবি নেত্রকোনা সদর উপজেলার চাঁন মিয়ার মেয়ে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।