রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০

এক গৃহবধূকে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জোরপূর্বক কীটনাশক পান করিয়ে সিরাজগঞ্জের তাড়াশে নাসিমা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের চকপাড়ায় এ ঘটনা ঘটে। নাসিমা খাতুন একই ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের সুমন হোসেনর স্ত্রী ও বেত্রাশিন গ্রামের গহের আলীর মেয়ে।
শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নাসিমার মরদেহ উদ্ধার করে তাড়াশ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নাসিমার শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা খাতুনকে থানায় নেওয়া হয়েছে।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।