ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে দিনাজপুরে ট্রাকচাপায় দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খান পাড়ার মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) এবং একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর হোসেন (৩৫)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। আহতের নাম মকবুল আলী (৪০)। তার বাড়িও রাজিবপুর গ্রামে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।