শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:১০

আগুনে দগ্ধ স্বামী এবং স্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়েছেন নওগাঁর পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ী গ্রামে রিপন (২৪) ও হালিমা (২০) নামের দম্পতি। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার সময় ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
জানা গেছে, রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান। এ সময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রলমিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুড়ে মারে। আগুন মুহূর্তের মধ্যে ঘরে ছড়িয়ে পড়ে।
শরীরে আগুন ধরলে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৭০ থেকে ৮০ ভাগ ঝলসে গেছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।