ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ ঘর থেকে ময়না (১৫) নামে শরীয়তপুরের ডামুড্যায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ছাতিয়ানিতে এই ঘটনা ঘটে।
নিহত ময়না ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের সুমন আকনের মেয়ে।
ডামুড্যা থানার ওসি জানান, ময়না নামে এক তরুণীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠানো হয়েছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।