বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৯

উদ্ধার হয়েছে এক নবজাতকের মরদেহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুটপাত থেকে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশের ফুটপাতে ব্যাগ ভরে ছেলে নবজাতকটি কেউ ফেলে গেছে। আশপাশের লোকজন নবজাতকটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে নবজাতকটি উদ্ধার করে।
তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।