সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২০

এক শিক্ষার্থীর মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিনি ট্রাকের ধাক্কায় রাজধানীর নতুন বাজারে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা চৌধুরী ফুল (২১) মারা গেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অনন্যা রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। সবুজবাগ পূর্ব বাসাবোতে মামা আব্দুল মান্নানের বাসায় থেকে পড়ালেখা করছিলেন তিনি।
ভাটারা থানার ওসি জনাব, সাজেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার ট্রাকচালক কারাগারে আছেন।