সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২০

মোটরসাইকেল চালক নিহত পিকআপ চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত পিকআপের চাপায় ময়মনসিংহের ভালুকায় মো. নাঈম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আরোহী সজিব (২৮) গুরুতর আহত হয়েছেন। আহত সজিবকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে পৌর সভার ভালুকা সরকারী কলেজ গেইটের এলাকায় ইউটার্ণের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত গাড়ি পিছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।