সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৩

চাচা এবং ভাতিজার মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে চাচা এবং ভাতিজার মৃত্যু হয়েছে, আর এই ঘটনা জামালপুরের বকশীগঞ্জে। রোববার বেলা তিনটার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সওদাগড় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে সায়েদ মিয়া (৬৫) ও মৃত কুবেদ আলীর ছেলে সুলতান (৪৫)।
জানা যায়, রোববার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে গোসলখানায় মোটরের ছেড়া তার সংযোগ দিতে যায় সুলতান মিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান কিন্তু বিষয়টি বাড়ির কেউ টের পাননি। কিছুক্ষণ পর গোসলখানায় যান সুলতান মিয়ার চাচা সায়েদ মিয়া। ভাতিজাকে পড়ে থাকতে দেখে টেনে তুলতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। পরে দুজনকেই উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।