শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:১৮

এক যুবকের মৃত্যু হয়েছে গাড়িচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক বিষ্ণু চন্দ্র মণ্ডল (২৫) ফরিদপুর জেলার ভাঙা উপজেলার নুরপুর গ্রামের অনিল চন্দ্র মণ্ডলের ছেলে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী তুহিন হোসাইন জানান, সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেছেন, আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসার পরপরই তিনি মারা গেছেন। পরে আমরা মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে তার বাড়িতে খবর দিয়েছি।