সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৩

বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাগান থেকে সুপারি পাড়তে গিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে মো. আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার নিজ বাড়ির সুপারিবাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আব্দুর রাজ্জাক কয়েকজন শ্রমিক নিয়ে তার নিজ বাগানে সুপারি পাড়তে যান। দুপুর ১২টার দিকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে আব্দুর রাজ্জাকসহ আরো একজন আহত হন। পরে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।