ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চেয়ারম্যান পদে নেত্রকোনায় তিনজনের মনোনয়ন দাখিল।
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসীত সরকার সজল।
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক, জেলা পরিষদের সাবেক সদস্য আসমা সুলতানা আশরাফ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা আবু ফরিদ খানের ছেলে সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগ নেতা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নেত্রকোনা ব্যবস্থাপক আবু সাঈদ খান জ্যোতি।
এ ছাড়া জেলার ১০ উপজেলায় ১০জন সদস্যের বিপরীতে ৪৬জন ও তিনজন নারী সদস্যের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”